অর্থনীতি
দেশে স্বর্ণের দাম আরও কমল
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩৬.৩৯ বিলিয়ন ডলারে
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্টের আমদানি বিল বাবদ ১৩৯ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এ অর্থ পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে।
আলোচনা সভায় বক্তারা 'জ্বালানি নিরাপত্তা কেবল উৎপাদনের বিষয় নয়, এটি অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন'
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে কেবল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত দীর্ঘদিন ধরে আর্থিক চাপ, আমদানিনির্ভরতা এবং অবকাঠামোগত দুর্বলতার মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি খাতের সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারক।
আগস্টে কমেছে মূল্যস্ফীতি
দেশে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপ কিছুটা কমেছে। আগস্ট মাসে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। এর আগের মাস জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ।
১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ
ডিজিটাল লেনদেন বাড়াতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় সুদভিত্তিক ঋণের পরিবর্তে নির্ধারিত ফি দিয়ে তাৎক্ষণিক ও সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় বিভিন্ন বিল ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা।
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।





