জীবনযাপন
আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ
শরীরচর্চা, খেলাধুলা কিংবা অন্যান্য শারীরিক কার্যক্রমের পর সতেজ ও আরামদায়ক পোশাকে বদলে নেওয়ার জন্য নতুন ‘রিকভারি টি’ এনেছে টুরাগ অ্যাক্টিভ। হালকা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী এই টি-শার্টের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। পণ্যটি পাওয়া যাবে বিশেষভাবে তৈরি পুনর্ব্যবহারযোগ্য ক্যানে, যা এর প্যাকেজিংয়েও যোগ করেছে ভিন্নতা।




